বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

গ্র্যামিতে ইতিহাস গড়লেন পপ সুপারস্টার টেইলর সুইফট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২৪

Google News
গ্র্যামিতে ইতিহাস গড়লেন পপ সুপারস্টার টেইলর সুইফট

গ্র্যামিতে ইতিহাস গড়েছেন পপ সুপারস্টার টেইলর সুইফট। সোমবার (৫ জানুয়ারি) অ্যালবাম ‘মিডনাইটস’ এর জন্য চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে গ্র্যামিতে এই ইতিহাস গড়েছেন তিনি। 

চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন ও ফ্রাঙ্ক সিনাত্রার রেকর্ড ভেঙেছেন সুইফট। এছাড়াও এবারের বেস্ট পপ ভোকাল অ্যালবামের পুরস্কারও জিতেছেন টেইলর সুইফট। এবারের গ্র্যামির মঞ্চ থেকে নতুন অ্যালবামের ঘোষণাও দেন টেইলর। তিনি জানিয়েছেন, আগামী ১৯ এপ্রিল ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশ করবেন তিনি। 

রেকর্ডের পর সুইফট বলেন, এ সম্মান পেয়ে তিনি রোমাঞ্চিত। গান লেখা ও গাওয়ার মাধ্যমে তিনি যে পরিপূর্ণতা অনুভব করেন এর জন্য তিনি আনন্দিত। যারা আমাকে ভোট দিয়েছে, এটা তাদেরও আনন্দিত করবে। সূত্র: দ্য গার্ডিয়ান 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536