মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

গাজা যুদ্ধ ইস্যুতে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ২৫ জুন ২০২৪

Google News
গাজা যুদ্ধ ইস্যুতে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ জাতিসংঘ মহাসচিবের

গাজা যুদ্ধ ইস্যুতে মিথ্যে ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (২৪ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুতেরেস নিজে এই অভিযোগ তোলেন।

মহাসচিব বলেন, ‘একটি মহল সম্প্রতি গুজব ছড়াচ্ছে যে (গাজায় হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধে) আমি কখনও হামাসের প্রতি ক্ষোভ বা নিন্দা জানাইনি। এমনকি এমন কথাও আমার কানে এসেছে যে আমি হামাসের সমর্থক। কিন্তু বাস্তব সত্য হলো, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমি কমপক্ষে ১০২ বার প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে হামাসের নিন্দা জানিয়েছি। ৫১ বার জাতিসংঘের আনুষ্ঠানিক বক্তব্যে এবং বাকি ৫১ বার ক্ষোভ বা নিন্দা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।’

প্রসঙ্গত, ইসরায়েলের জাতিসংঘ দূত গিলাদ এরদান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হামাসের প্রতি জাতিসংঘের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন।

এরদান বলেছিলেন, ‘গুতেরেসের একমাত্র লক্ষ্য হলো হামাসকে টিকে থাকতে সাহায্য করা। সেক্রেটারি-জেনারেল জাতিসংঘের মান মেনে চলতে অস্বীকার করেন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিকৃত ব্যাখ্যা দেন, যা আমরা নিন্দনীয় মনে করি। মহাসচিব সন্ত্রাসীদের একজন পৃষ্ঠপোষক এবং তার আজকেই পদত্যাগ করা উচিত।’

এরদানের এমন বক্তব্যের পর এবার আত্মপক্ষকে সমর্থন করে ইসরায়েলের গুজবকে উড়িয়ে দিলেন জাতিসংঘের মহাসচিব।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536