ইরানি নিরাপত্তা কর্মকর্তা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
এই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টার মৃত্যু হলো। এ ঘটনা দেশটির শীর্ষ নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মাদ পাকপৌর নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যস রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে বলে দাবি করেছে।
কয়েক মাস ধরে পরিচকল্পনা করার পর আজ শনিবার সকালে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ হামলা একদিনে থামার কোনো সম্ভাবনা নেই।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
তাছাড়া ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা, শীর্ষ সামরিক নেতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করে হামলা চালানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

