সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে মন্ত্রণালয় হামলাটিকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ আখ্যা দিয়ে সর্বোচ্চ ভাষায় নিন্দা জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব তার নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার পুনর্ব্যক্ত করছে। প্রয়োজনে যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার বিকল্পও খোলা রয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে, মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খুব শিগগির বড় ধরনের ‘পাল্টা পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দেন।
রেডিওটুডে নিউজ/আনাম

