খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ পৌঁছেছে ইরানের মাশহাদে

শুক্রবার,

১০ জুলাই ২০২৬,

২৫ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

১০ জুলাই ২০২৬,

২৫ আষাঢ় ১৪৩৩

Radio Today News

খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ পৌঁছেছে ইরানের মাশহাদে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ৯ জুলাই ২০২৬

আপডেট: ২২:০৪, ৯ জুলাই ২০২৬

Google News
খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ পৌঁছেছে ইরানের মাশহাদে

বৃহৎ জানাজা ও শোকযাত্রা শেষে ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের মরদেহবাহী কফিন ইরানের মাশহাদে পৌঁছেছে।

ইরান ও প্রতিবেশী দেশ ইরাকের পাঁচটি শহরে ছয় দিন ধরে চলা রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আজ শেষ হয়েছে। ধর্মীয় ও রাজনৈতিক প্রতীকপূর্ণ এসব আয়োজনে শেষ দিনে বিশাল জনসমাগম হয়।

শেষ দিনের শোকযাত্রা মাশহাদের প্রধান সড়ক পেরিয়ে স্বর্ণগম্বুজবিশিষ্ট ইমাম রেজার মাজারের দিকে যায়। মাশহাদই ছিল আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান।শোকযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের অনেককে ইরানের পতাকা, খামেনির ছবি ও খামেনি হত্যার প্রতিশোধের দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।

এদিকে, খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনিকে এখনো জনসমক্ষে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে গণমাধ্যমে খবর হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ওই হামলাতেই নিহত হন তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের