‘আত্মরক্ষায় প্রস্তুত ইরান’, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

শুক্রবার,

১০ জুলাই ২০২৬,

২৫ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

১০ জুলাই ২০২৬,

২৫ আষাঢ় ১৪৩৩

Radio Today News

‘আত্মরক্ষায় প্রস্তুত ইরান’, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ১০ জুলাই ২০২৬

Google News
‘আত্মরক্ষায় প্রস্তুত ইরান’, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এগুলো চুক্তি ভঙ্গের স্পষ্ট ইঙ্গিত এবং ওয়াশিংটনের যুদ্ধমুখী নীতির ধারাবাহিকতা।

ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলাকে "জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন" এবং "ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন" বলে উল্লেখ করেন আরাঘচি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনালাপে আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর "যেকোনো বেপরোয়া পদক্ষেপ" সম্পর্কে সতর্ক করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি আরও জানান, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ইরান তার আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের