মার্কিন একতরফা আধিপত্যের পতন ঘটছে: জাতিসংঘ মহাসচি

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১১ ভাদ্র ১৪৩৩

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

মার্কিন একতরফা আধিপত্যের পতন ঘটছে: জাতিসংঘ মহাসচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২৬ আগস্ট ২০২৬

Google News
মার্কিন একতরফা আধিপত্যের পতন ঘটছে: জাতিসংঘ মহাসচি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন পরাশক্তিগুলোর আধিপত্যের সীমাবদ্ধতা প্রকাশ করেছে।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব হিসেবে তার দশ বছরের মেয়াদের শেষের দিকে এসে আন্তোনিও গুতেরেস মঙ্গলবার প্রকাশিত ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন একতরফা আধিপত্যের পতন এবং 'ইচ্ছেমতো যুদ্ধ' থেকে প্রাপ্ত কঠিন শিক্ষার কারণে পরিবর্তিত হতে থাকা একটি বিশ্বের বর্ণনা দিয়েছেন; যে যুদ্ধগুলোতে শীতল যুদ্ধের যুগের পরাশক্তিগুলো চূড়ান্ত বিজয় অর্জনে ব্যর্থ হয়েছে।

গুতেরেস জোর দিয়ে বলেন, শক্তি প্রয়োগ করে পরাশক্তিগুলোর দ্বারা বিশ্বব্যাপী ফলাফল চাপিয়ে দেওয়ার যুগ শেষ হয়ে গেছে।

তিনি ফিনান্সিয়াল টাইমসকে বলেন, “পরাশক্তিগুলোর জন্য তাদের ক্ষমতার সীমাবদ্ধতা বোঝার সময় এসেছে এবং নিরাপত্তা পরিষদের সংস্কার “অনিবার্য”। “সাম্প্রতিক সময়ে যা ঘটেছে তার দিকে তাকালে দেখা যায়, বিভিন্ন পরিস্থিতিতে পরাশক্তিগুলোর নিজেদের ইচ্ছা, ক্ষমতা বা শক্তি চাপিয়ে দেওয়ার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।”

যুক্তরাষ্ট্র ও ইরানের ক্ষেত্রে যা ঘটেছে সেদিকে তাকান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কথা উল্লেখ করে গুতেরেস এ কথা বলেন। ফেব্রুয়ারিতে হামলা চালানোর সময় যুক্তরাষ্ট্র আশা করেছিল যে তেহরান আত্মসমর্পণ করবে, কিন্তু ছয় মাস পরেও ইরান প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তাই পরাশক্তিগুলোকে বুঝতে হবে যে পরিস্থিতি বদলে গেছে এবং বিভিন্ন দেশের গুরুত্বও পরিবর্তিত হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের