বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি: রিজভী

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১১ ভাদ্র ১৪৩৩

বুধবার,

২৬ আগস্ট ২০২৬,

১১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

 বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৯, ২৬ আগস্ট ২০২৬

Google News
 বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি: রিজভী

বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত দলের যৌথ সভা শেষে নয়া পল্টন কার্যালয়ে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

তিনি আর বলেন, দীর্ঘ ফ্যাসিবাদের পর মানুষ ভয়ঙ্কর রুদ্ধশ্বাস থেকে মুক্তি পেয়েছে।

এসময় রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের সকল অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা সমালোচনা উপেক্ষা করে প্রধানমন্ত্রী স্বচ্ছতার সাথে কাজ করায় প্রধানমন্ত্রী জনপ্রিয় হয়ে উঠছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের