শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাই: তথ্যমন্ত্রী

মঙ্গলবার,

২৫ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

২৫ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাই: তথ্যমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২২, ২৫ আগস্ট ২০২৬

Google News
শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাই: তথ্যমন্ত্রী

ভারত থেকে শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। এসম তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ও এর আগের সকল অপরাধেরও বিচার হবে।’ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে বলেন, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় দেখেছি, শেখ হাসিনার ভারতে অবস্থানে বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করতে চায় ভারত সরকার।’

তবে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘বুদ্ধিবৃত্তিকভাবে ফ্যাসিজমের চর্চা করলে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের ধিক্কার জানানোই সঠিক বিচার হবে। তবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এসময় তিনি গণমাধ্যম ইস্যুতে বলেন, ‘আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না। কোনো গণমাধ্যম বন্ধ করার মানসিকতাও নেই এ সরকারের।’

বর্তমান সময়ে সরকার অনেক বেশি চাপে আছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধানতার পর সবচেয়ে কঠিন সময় পার করছি। গত ১৭ বছরে করাপ্টেড সিস্টেমের পর স্বাভাবিক সময়ে সরকার দায়িত্ব নেয়নি। আর আমরা সেনসেটিভ সময় পার করছি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের