ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। বুধবার রাজধানীর বনানীতে ইনস্টিটিউট অব মোহাম্মদের (সাঃ) উদ্যোগে ঈদ এ মিলাদুন্নবী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
ফ্যাসিস্ট যাতে আর ফিরতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
এ সময় তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করলে ভুল হবে। ভুলকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। হজরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শে এগিয়ে যেতে হবে।
আইনমন্ত্রী বলেন, ‘দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে। যেন ফ্যাসিজম আর ফিরে না আসে। সেই সঙ্গে আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি।’
ফ্যাসিস্ট ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন।’
বিরোধিতার জন্য বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান আইনমন্ত্রী। পরে প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইনমন্ত্রী।
রেডিওটুডে নিউজ/আনাম

