ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় নিহত ১০

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় নিহত ১০

ইউক্রেনের একাধিক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। গতকাল শনিবারে পরিচালিত এই হামলায় দেশের বিভিন্ন স্থানে আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা যায়।

গত দুই মাসে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করার পাশাপাশি ইউক্রেনও দূরবর্তী রাশিয়ান জ্বালানি সুবিধা ও গুদামে আঘাত হেনেছে। বর্তমানে উভয় পক্ষই একে অপরের পণ্যবাহী জাহাজেও হামলা চালাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানিয়েছেন, শনিবার সকাল থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০টি ড্রোন মোতায়েন করেছে। তিনি বলেন, ‘সীমান্তে সাফল্য না পেয়ে রাশিয়া যুদ্ধের সীমানা অর্থনীতিতে প্রসারিত করেছে। তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট—মানুষকে যুদ্ধকালীন পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে এমন প্রতিটি স্থাপনা ধ্বংস করা, ইউক্রেনের অর্থনীতিকে অচল করা এবং আমাদের প্রতিরোধ ভেঙে দেওয়া।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী জাপোরিজিয়া, দানিপ্রো এবং ক্রিভি রিহের একাধিক ইস্পাত কারখানা ও শিল্প কমপ্লেক্সে সফল আঘাত হেনেছে। তবে নিরপেক্ষভাবে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। এদিকে মস্কো-নিয়ন্ত্রিত পূর্ব দোনেৎস্ক অঞ্চলের রুশ আধিকারিকরা জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোনের হামলায় তাদের তিনজন নিহত হয়েছেন।

ইউক্রেনের অন্যতম ফ্রন্টলাইন দুর্গ শহর ক্রামাতোর্স্ক—যা রাশিয়া দখল করতে চায়—তার সিটি কাউন্সিল জানিয়েছে, রাশিয়ান বাহিনী ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়েছে, যেখানে ৯০ মিনিটের ব্যবধানে তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছেন। চারজন আহত হয়েছেন।

কাউন্সিল বলেছে, ‘এগুলো কোনো সামরিক লক্ষ্যবস্তু নয়। এগুলো সাধারণ বেসামরিক গাড়ি। মানুষ তাদের দৈনন্দিন কাজে যাচ্ছিল।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের