সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

‘মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ৫ অক্টোবর ২০২৬

Google News
‘মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে’

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চার দিন মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল (ক্রুড) রপ্তানি মার্কিন-ইসরায়েল যৌথ আগ্রাসনের ফলে শুরু হওয়া যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়ে গেছে। 

আজ সোমবার (৫ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে কেপলারের তথ্য উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে।

একপর্যায়ে রপ্তানি বেড়ে প্রতিদিন দু’কোটি ২৫ লাখ ব্যারেল (২২.৫ মিলিয়ন বিপিডি) পর্যন্ত পৌঁছায়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে দৈনিক গড়ে রপ্তানি ছিল প্রায়  এক কোটি ৮০ লাখ ব্যারেল।

এই বৃদ্ধির সংবাদে এমন সময়ের কথা উল্লেখ করা হয়েছে যখন ট্যাংকারে হামলার ঘটনাও বেড়েছে। এ হামলাগুলোর মধ্যে হরমুজ প্রণালী ও এডেন উপসাগরে সংঘটিত হামলাও রয়েছে। 

সূত্র: গালফ নিউজ 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536