রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কিয়েভে জার্মান চ্যান্সেলরের সফরের পরপরই নর্দান সেতুতে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:০৯, ৪ অক্টোবর ২০২৬

Google News
কিয়েভে জার্মান চ্যান্সেলরের সফরের পরপরই নর্দান সেতুতে রাশিয়ার হামলা

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের আকস্মিক কিয়েভ সফরের মধ্যে রোববার (৪ অক্টোবর) ইউক্রেনের রাজধানীতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে নর্দান ব্রিজ নামের গুরুত্বপূর্ণ একটি সেতুতেও আঘাত হানা হয়েছে।

কঠোর নিরাপত্তার মধ্যে চ্যান্সেলর কিয়েভে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই শহরজুড়ে হামলার সাইরেন বেজে ওঠে। রুশ ড্রোন হামলার সতর্কতা জানিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রুশ হামলায় নর্দান ব্রিজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিপ্রো নদীর ওপর নির্মিত এই সেতু শহরের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সাম্প্রতিক দিনগুলোতে নদীটির ওপর থাকা আরও কয়েকটি সেতুতেও হামলার ঘটনা ঘটেছে।

বিভিন্ন মেসেজিং অ্যাপে প্রচারিত ছবিতে দেখা যায়, সেতুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এবং সেখান থেকে আগুনের গোলা উঠছে। কিয়েভে এখন দিন-রাত হামলা চলছে। আবাসিক এলাকা, জ্বালানি স্টেশন, স্কুল, রেলপথ ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

জার্মান চ্যান্সেলর বলেছেন, ‘আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনকে আমাদের সবার সমর্থন দেওয়া প্রয়োজন। রাশিয়াকে থামানো না গেলে একসময় তাদের যুদ্ধযন্ত্র আমাদের দিকেও ঘুরে দাঁড়াবে।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আরও সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে রাশিয়ার নতুন দ্রুতগতির জেটচালিত ড্রোন ধ্বংস করতে উন্নত প্রতিরোধব্যবস্থা চেয়েছেন তিনি।

এ সফরে জেলেনস্কির সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক হওয়ার কথা রয়েছে। জার্মানির সরকারি সূত্র জানিয়েছে, বৈঠকে ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলারের বেশি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে।

জার্মান সূত্র অনুযায়ী, এই প্যাকেজে ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি থাকবে। এগুলো রাশিয়ার ড্রোন উৎক্ষেপণস্থলে হামলায় ইউক্রেনকে সহায়তা করবে। এ ছাড়া জেটচালিত ড্রোন তৈরিতে যৌথ উদ্যোগও থাকবে।

জার্মানির সরকারি সূত্র জানিয়েছে, এই সহায়তার মাধ্যমে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান ঘাটতি দূর হবে, যার ইতিবাচক প্রভাব দ্রুতই দৃশ্যমান হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536