সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৯, ২৭ নভেম্বর ২০২৩

আপডেট: ১১:০১, ২৭ নভেম্বর ২০২৩

Google News
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536