রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মৃত্যুর গুজবের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির জেড আই খান পান্না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
মৃত্যুর গুজবের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির জেড আই খান পান্না

সামাজিক যোগাযোগমাধ্যমে ভোর থেকে আলোচিত-সমালোচিত আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মৃত্যুর গুজবের মধ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আইনজীবী জেড আই খান পান্না। তিনি আসামিপক্ষে ট্রাইব্যুনালে শুনানি করবেন। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ভালো আছি। মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকব।

সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন সময়ে এ সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়ে সমালোচিত হন।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে এ মামলা থেকে তাকে বাদ দিতে বাদী খিলগাঁও থানায় আবেদন করেছিলেন।

মামলা সূত্রে জানা যায়, হত্যাচেষ্টা মামলায় পান্নাসহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536