রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Google News
৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ওয়েম্বলিতে যেন শুরু হওয়ার আগেই ইংল্যান্ডের ঘুম ভাঙিয়ে দিল স্পেন। ম্যাচের দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই মার্ক গুয়েহির ভুলের সুযোগ নিয়ে বল জালে পাঠালেন লামিনে ইয়ামাল। শুধু স্পেনকে এগিয়ে দেওয়াই নয়, এই গোলের মাধ্যমে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম গোলের তালিকাতেও জায়গা করে নিয়েছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। ম্যাচের প্রথম দুই মিনিটও পার হয়নি, এর মধ্যেই নিজেদের রক্ষণভাগের ভুলে গোল হজম করে তারা।

ইংল্যান্ডের অর্ধ থেকে বল নিয়ে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারান মার্ক গুয়েহি। সেই সুযোগ লুফে নেন ইয়ামাল। বল কেড়ে নিয়ে দ্রুত ইংল্যান্ডের বক্সে ঢুকে পড়েন বার্সেলোনার এই ফরোয়ার্ড। এরপর গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি।

অপ্টার পরিসংখ্যান বলছে, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি তৃতীয় দ্রুততম গোল। অর্থাৎ, এর চেয়েও দ্রুত মাত্র দুবার এই মাঠে ইংল্যান্ডের জালে বল পাঠানো হয়েছে।

১৯৫৩ সালে হাঙ্গেরির নান্দোর হিদেগকুতি ম্যাচের প্রথম মিনিটেই ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছিলেন। এর চার বছর পর, ১৯৫৭ সালে একই কীর্তি গড়েছিলেন স্কটল্যান্ডের টমি রিং।

এরপর দীর্ঘ প্রায় সাত দশক অপেক্ষার পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম দুই মিনিটের মধ্যেই গোল করলেন ইয়ামাল। ১৯৫৭ সালের পর এই মাঠে ইংল্যান্ডের জালে প্রথম দুই মিনিটের মধ্যে বল পাঠানো তৃতীয় দল হিসেবে ইতিহাসে নাম লেখাল স্পেন।

মাত্র ১৭ বছর বয়সেই তাই ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি উল্লেখযোগ্য কীর্তি গড়লেন ইয়ামাল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536