রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Google News
ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ২৭ দিনেই ১২৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দুই হাজার ১৫৮ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ৬৯৪ জন।

আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা ও খুলনা বিভাগে দুইজন করে মারা গেছে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে গত ২৪ ঘণ্টায়।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৮ হাজার ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৭৫৫ জন।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের এই ২৭ দিনে ১২৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536