শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

টলিউডের নতুন ছবিতে রাফিয়াদ রশিদ মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ৮ মার্চ ২০২৩

Google News
টলিউডের নতুন ছবিতে রাফিয়াদ রশিদ মিথিলা

রাফিয়াদ রশিদ মিথিলা

আবারও টলিউডের নতুন ছবিতে অভিনয় করবেন রাফিয়াত রশিদ মিথিলা। অর্ণব মিদ্যা পরিচালিত ছবিটির নাম ‘মেঘলা’। সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। এরইমধ্যে ছবিতে মিথিলার চরিত্রের ধারণা দিতে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

মেঘলা হাসি খুশি নামের প্রাণবন্ত একটি মেয়ে, যে কিনা বড় হয়ে ওঠেছে এক অনাথ আশ্রমে। নিজের চেষ্টায় পরিশ্রম করে আজ সে প্রতিষ্ঠিত। তার স্বামী আবির ফরেনসিক মেডিসিনের ডাক্তার, দুজনের সুখের সংসার। তবে বিয়ের পরেও মেঘলা ভোলে না সেই আশ্রমকে, যেখান সে বড় হযয়েছিল। শত কাজের ফাঁকেও যথাসাধ্য চেষ্টা করে আশ্রমের বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর, নিজের মতো করে তাদের সঙ্গে সময় কাটানোর।

অফিসের কাজের কারণে দিন কয়েকের জন্য বাইরে গিয়ে ফিরে এসে খবর পায় আশ্রমের একটি বাচ্চা মেয়েকে কেউ বা কারা ধর্ষণ করে খুন করে ফেলেছে। মানসিকভাবে ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা মেঘলা। এ কোন পৃথিবীতে নিজের সন্তানকে নিয়ে আসতে যাচ্ছে! 

এভাবে এগিয়েছে ছবির গল্প। ‘মেঘলা’ ছবিতে মিথিলার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, অমিত সাহা, সায়ন ঘোষ, দীপক হালদার প্রমুখ। অর্ণবের এই ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রণজয় ভট্টাচার্য।​​​​​

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536