বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

করোনা পজেটিভ টলিউড পরিচালক সৃজিত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ২ জানুয়ারি ২০২২

আপডেট: ১৯:৪৪, ২ জানুয়ারি ২০২২

Google News
করোনা পজেটিভ টলিউড পরিচালক সৃজিত

সৃজিত মুখার্জি (ফাইল ছবি)

টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইট করে সে খবর দিয়েছেন সৃজিত নিজেই।

গতকাল শনিবার (১ জানুয়ারি) টুইট করে সৃজিত জানান, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সবার থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’

পশ্চিমবঙ্গের গণমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন।

শনিবার বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর কোভিডে আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পরেই টলিউডের সুরকার জিৎ জানান, তিনিও একই রোগে আক্রান্ত। তার ঘণ্টাখানেকের মধ্যে সৃজিতের কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

রেডিওটুডে নিউজ/এসবি/এসজেএন

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536