জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার: টিআইবি

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

Radio Today News

জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার: টিআইবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার: টিআইবি

অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পল্লা ভারী বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপের মুখে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। 

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে বর্তমান সরকারের শাসন ব্যবস্থার প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে গবেষণা প্রতিবেদন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, একদলের জায়গায় ত্রিমুখী প্রভাব বেড়েছে প্রশাসনে। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা দেখছে টিআইবি। 

আওয়ামী সরকার পতন ও পরবর্তী বিচার, সংস্কার ও নির্বাচন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক পদক্ষেপ থাকলেও, তা বাস্তবায়নে অনেক ক্ষেত্রে লোক দেখানো ও অকার্যকর ছিল। প্রশাসনে এক দলের প্রভাব সরিয়ে অন্যদের দখলের প্রবণতা ছিল। একইসঙ্গে বিচার ব্যবস্থা প্রতিশোধ না কি বিচার- সেই প্রশ্নও তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানের পর দেশে ৬০০ রাজনৈতিক সহিংসতা ও ১৫৮ হত্যার ঘটনা ঘটেছে। একইসাথে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়ছে। এ সময় আগামী নির্বাচনে মব সংস্কৃতির আশঙ্কার কথাও জানান টিআইবির নির্বাহী পরিচালক।

গণঅভ্যুত্থানের অন্তত ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে টিআইবি বলছে, বর্তমানে গণমাধ্যমের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পেড়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের