রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

র‌্যাবের বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দেয়া মানবাধিকার সংগঠনগুলো নামসর্বস্ব

চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০০:৫০, ২২ জানুয়ারি ২০২২

আপডেট: ০০:৫০, ২২ জানুয়ারি ২০২২

Google News
র‌্যাবের বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দেয়া মানবাধিকার সংগঠনগুলো নামসর্বস্ব

যে ১২টি মানবাধিকার সংগঠন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দিতে চিঠি লিখেছে সেখানে দুই-তিনটি ছাড়া বাকিগুলো নামসর্বস্ব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

তিনি বলেন, এই চিঠি দিয়েছে গত বছরের ৮ নভেম্বর, দুই মাসের বেশি সময় অতিক্রান্ত হবার পর এটি হঠাৎ মিডিয়ায় কেন নিয়ে আসলো? এটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের বিরুদ্ধে বিএনপির বিদেশে লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকারের কাছে আছে।

তিনি জানান, নয়াপল্টন অফিসের ঠিকানা দিয়ে তারা লবিস্ট ফার্মের সাথে চুক্তি করেছে। এ কাজের জন্য কিভাবে অর্থ বাংলাদেশ থেকে গেল সেগুলো তদন্ত ও দেখভাল সরকারের যে সমস্ত বিভাগ ও দপ্তর করে, তাদেরকে ইতিমধ্যে সেগুলো জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ধারাবাহিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লবিস্ট ফার্ম নিয়োগ করে, তাদের অবৈধ অর্থ লবিস্ট ফার্মে লগ্নি করে, তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত করার জন্য, দেশের সমৃদ্ধি-প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করার জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536