ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

শুক্রবার,

৩১ জুলাই ২০২৬,

১৬ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

৩১ জুলাই ২০২৬,

১৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৪, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ২০:০৬, ৩১ জুলাই ২০২৬

Google News
ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে নিজেই গাড়ি চালিয়ে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ৩১ জুলাই) বিকেলে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি বলেন, ‘রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতা কেমন, তা দেখতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন।’

জাহিদুল ইসলাম রনি বলেন, ‘প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি রাজধানী ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। এ কারণেই তিনি সরেজমিনে পরিস্থিতি দেখছেন।’

তিনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। এসময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে।

প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের