বিএনপির আচরণ ব্রেইনলেস আওয়ামী লীগের মতো: সারজিস আলম

শুক্রবার,

৩১ জুলাই ২০২৬,

১৬ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

৩১ জুলাই ২০২৬,

১৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বিএনপির আচরণ ব্রেইনলেস আওয়ামী লীগের মতো: সারজিস আলম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০০, ৩১ জুলাই ২০২৬

Google News
বিএনপির আচরণ ব্রেইনলেস আওয়ামী লীগের মতো: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বর্তমানে বিএনপি আমাদের যেভাবে বাধা দেওয়ার, প্রতিরোধ করার বা গলা টিপে ধরার চেষ্টা করছে, সেটা হুবহু ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগের তো তবু ওইটুকুই ছিল, এখন বিএনপি সেটুকুও ঠিকমতো করতে পারছে না।

হবিগঞ্জে হামলা ও পরবর্তীতে এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রতিক্রিয়ায় শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এজাহারে ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, আমরা শুনলাম আমাদের বিরুদ্ধে নাকি ছিনতাই মামলা হয়েছে। আসলে একটি জিনিসই ছিনতাই হয়েছে আর তা হলো তারেক রহমান এবং বিএনপির নিজেদের মান-সম্মান। তারা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই সেই মান-সম্মান ছিনতাই করে বসেছেন। এখন বাংলাদেশের সাধারণ মানুষের সামনে তাদের মুখ দেখানোর মতো কোনো পরিস্থিতি নেই।

তিনি আরও বলেন, ছাত্রদের সঙ্গে এ ধরনের নিকৃষ্ট আচরণ করার পরও তারা বারবার যা করে যাচ্ছে, তা দেশের মানুষের কাছে স্রেফ হাসির খোরাক জোগাচ্ছে। এটি মূলত তাদের বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব এবং দেউলিয়া রাজনৈতিক পরিস্থিতিরই বাস্তব প্রতিফলন।

সারজিস আলম বলেন, আমার শুধু এটাই মনে হয় যেখানে মামলাটি নেওয়া হলো এবং যে পুলিশ কর্মকর্তা এটি লিখতে বাধ্য হয়েছেন, তিনিও হয়তো এজাহারটি লেখার সময় মনে মনে ওদের গালি দিচ্ছিলেন, যারা তাকে এমন একটি ভিত্তিহীন মামলা লিখতে বাধ্য করেছে।

উল্লেখ্য, হবিগঞ্জের ঘটনার প্রেক্ষাপটে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের