পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা

রোববার,

২৩ আগস্ট ২০২৬,

৮ ভাদ্র ১৪৩৩

রোববার,

২৩ আগস্ট ২০২৬,

৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৭, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ২০:০৩, ২৩ আগস্ট ২০২৬

Google News
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশে কর্মরত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ঊর্ধ্বতন ৫ পুলিশ কর্মকর্তা হলেন- রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি কামরুল আহসান।

এ বিষয়ে উপসচিব তৌছিফ আহমদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের রোববারের আদেশমূলে বর্ণিত কর্মকর্তাদের ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদে পদোন্নতি দেয়া হলো। পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের