বৃহস্পতিবার,

০৫ নভেম্বর ২০২৬,

২১ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার,

০৫ নভেম্বর ২০২৬,

২১ কার্তিক ১৪৩৩

Radio Today News

কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি: রাষ্ট্রপতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১০, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:১১, ৫ নভেম্বর ২০২৬

Google News
কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি: রাষ্ট্রপতি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেন কোনোভাবেই মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এআই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে পুরো সভ্যতা সংকটে পড়বে। তাই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের নিয়ন্ত্রণ ও কল্যাণের বিষয়টিও নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিটে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, বিশ্ব এখন বড় ধরনের পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যার অন্যতম প্রধান অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী দিনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায় হবে, তা অনেকাংশে নির্ধারণ করবে এআই।

তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান সৈনিক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মসহ দেশের সবাই একসঙ্গে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

এ সময় ব্যবসায়ীদের এআই ব্যবহারের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান তিনি। এআইকে শুধু ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে না দেখে নতুন পণ্য তৈরি এবং বাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহারের পরামর্শ দেন রাষ্ট্রপতি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের