বৃহস্পতিবার,

০৫ নভেম্বর ২০২৬,

২১ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার,

০৫ নভেম্বর ২০২৬,

২১ কার্তিক ১৪৩৩

Radio Today News

ইউপি নির্বাচন: আট নভেম্বরের মধ্যে বাদ পড়া ইউপির তথ্য চায় ইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩১, ৫ নভেম্বর ২০২৬

Google News
ইউপি নির্বাচন: আট নভেম্বরের মধ্যে বাদ পড়া ইউপির তথ্য চায় ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না, তা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি জটিলতা বা সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর কোনো ইউনিয়নের নাম বাদ পড়ে থাকলে তাও নতুন করে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের সব জেলার নির্বাচন কর্মকর্তাকে পাঠানো এক বিশেষ চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।

ইসি সূত্রে জানা গেছে, সারাদেশে বর্তমানে মোট ইউনিয়নের সংখ্যা চার হাজার ৫৮০টি। কমিশন থেকে ইতিপূর্বে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, মাঠপর্যায়ের কর্মকর্তাদের স্ব স্ব জেলার অধীন ইউনিয়নগুলোর বর্তমান আইনি ও প্রশাসনিক পরিস্থিতি নিবিড়ভাবে যাচাই করতে হবে। বিশেষ করে সীমানা সংক্রান্ত জটিলতা বা মামলা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হওয়ার পরও যদি কোনো নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম মূল তালিকায় বাদ পড়ে থাকে, তবে তা যাচাই করে সংশোধিত তালিকা প্রস্তুত করতে হবে।

যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কোনো সংশোধন বা হালনাগাদ তথ্য থাকলে তা আগামী আট নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখায় পাঠাতে বলা হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের