বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে খালেদা জিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪১, ১২ অক্টোবর ২০২১

আপডেট: ২২:০৮, ১২ অক্টোবর ২০২১

Google News
স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে খালেদা জিয়া

ফাইল ছবি, ইন্টারনেট থেকে নেয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি।  এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। 

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় দুই বছর কারাভোগের পর গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান। দেশে করোনাভাইরাস ছড়ানোর পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে খালেদার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়।

শর্ত হলো- খালেদা ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। পরে আরও দু’দফায় খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

রেডিওটুডে নিউজ/এইচবি/এসইউ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536