রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

হঠাৎ পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করলেন মঈন খান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৪

Google News
হঠাৎ পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করলেন মঈন খান

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। হঠাৎ করে অনুষ্ঠিত এ সাক্ষাতের বিষয়ে কোনো পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১১ মিনিটে মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পিটার হাস ও মঈন খানের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে।

সেখানে লেখা হয়, ‘বিএনপি নেতা আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ তারা সাক্ষাৎ করেছেন এ তথ্য সঠিক। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমি জানি না।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536