শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

খুবেই দুর্ভাগ্যজনক, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা পত্রিকায় আসে না: কাদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৫, ১০ জুন ২০২৪

আপডেট: ১৪:৩১, ১০ জুন ২০২৪

Google News
খুবেই দুর্ভাগ্যজনক, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা পত্রিকায় আসে না: কাদের

গণমাধ্যমের সংবাদ সম্পাদনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পরদিন পত্রিকার পাতায় খুঁজে পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা। 

তিনি বলেন, গতকাল আমাদের মূল আলোচনাটি ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষিকীর ৭৫ তম প্লাটিনাম নিয়ে। একটা শব্দও নাই কোনো পত্রিকায়। আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে।  ওটাই হলো হেডিং। এটাতো হওয়া উচিত না।  

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে মহানগর ও ঢাকা জেলার নেতা, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছিলাম।  আপনার ওখানে বেনজির- আজিজকে ঢুকিয়ে বার বার, এটা তো প্রথম না। প্রায় দেখি, আমি কিছু বললেই ওই দুজন আসে। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকায় পাতায় পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536