তারেক রহমানকে শুভেচ্ছা জানালো ব্রিটিশ হাইকমিশন

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

তারেক রহমানকে শুভেচ্ছা জানালো ব্রিটিশ হাইকমিশন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
তারেক রহমানকে শুভেচ্ছা জানালো ব্রিটিশ হাইকমিশন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমানের নির্বাচনি জয়ে শুভেচ্ছা জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানের নির্বাচনি জয়ে আপনাদের ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন, যেহেতু দেশটি একটি নতুন অধ্যায়ে পদার্পণ করলো।

আগামীতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ব্রিটিশ হাইকমিশন বলেছে, আমরা অংশীদারিত্বের ভিত্তিতে একসঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা বিষয়ে কাজ করতে মুখিয়ে আছি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ২১৪টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের