বিএনপিকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিনন্দন

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বিএনপিকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিনন্দন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বিএনপিকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ ও সকল রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

ভবিষ্যতেও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকল প্রকার অশান্তি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে একই ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করা হয় বিবৃতিতে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের