সংসদে যাচ্ছেন ৭ নারী

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

সংসদে যাচ্ছেন ৭ নারী

প্রকাশিত: ২০:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
সংসদে যাচ্ছেন ৭ নারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সাতজন নারী প্রার্থী জয়ী হয়েছেন। তাদের মধ্যে ছয়জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত। আরও একজন হলেন স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে ৮৩ জন নারী প্রার্থীর মধ্যে এই সাতজন বিজয়ী হয়ে সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (রুমিন ফারহানা): এবারের নির্বাচনের একমাত্র স্বতন্ত্র নারী বিজয়ী হিসেবে চমক দেখিয়েছেন রুমিন ফারহানা। ‘হাঁস’ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

সিলেট-২ (তাহসিনা রুশদীর লুনা): ‘গুম’ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলীর চেয়ে ৭৯ হাজার ৩২১ ভোট বেশি পেয়েছেন।

মানিকগঞ্জ-৩ (আফরোজা খান রিতা): বিএনপি প্রার্থী আফরোজা খান রিতা ১ লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মো. সাঈদ নূর পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট।

ঝালকাঠি-২ (ইসরাত সুলতানা ইলেন ভুট্টো): সাবেক এই সংসদ সদস্য ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করীম পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।

ফরিদপুর-২ (শামা ওবায়েদ): বিএনপির শামা ওবায়েদ ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট।

ফরিদপুর-৩ (নায়াব ইউসুফ কামাল): চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি জামায়াত মনোনীত প্রার্থী আবদুত তাওয়াবকে ২৪ হাজার ভোটে পরাজিত করেছেন।

নাটোর-১ (ফারজানা শারমিন পুতুল): এই আসনে বিএনপির ফারজানা শারমিন পুতুল ১ লাখ ১ হাজার ৬৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পেয়েছেন ৯১ হাজার ৩০১ ভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের মধ্যে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮৩ জন, যার মধ্যে সাফল্যের হার ৮.৪ শতাংশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের