তারেক রহমানকে শুভেচ্ছা জানাল মিসর দূতাবাস

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

তারেক রহমানকে শুভেচ্ছা জানাল মিসর দূতাবাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
তারেক রহমানকে শুভেচ্ছা জানাল মিসর দূতাবাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মিসর দূতাবাস। শ‌নিবার (১৪ ফেব্রুয়া‌রি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক বার্তায় এ অ‌ভিনন্দন জানানো হয়। 

বার্তায় উ‌ল্লেখ করা হয়, মিসর দূতাবাস বাংলাদেশের জনগণকে সংসদীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানাচ্ছে, যা বাংলাদেশের জনগণের ইচ্ছা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে।

বার্তায় আরও বলা হয়, মিসর নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী, যাতে আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরো সুদৃঢ় হয় এবং উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়া যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের