স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীনদের মতো বেয়াদব তৈরি করেছে: পানিসম্পদমন্ত্রী

বুধবার,

০৫ আগস্ট ২০২৬,

২০ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

০৫ আগস্ট ২০২৬,

২০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীনদের মতো বেয়াদব তৈরি করেছে: পানিসম্পদমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৭, ৪ আগস্ট ২০২৬

আপডেট: ২৩:৫৭, ৪ আগস্ট ২০২৬

Google News
স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীনদের মতো বেয়াদব তৈরি করেছে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তিই নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো ‘বেয়াদব’ তৈরি করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতৃত্বেই এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘জুলাই সমাবেশে’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেন, ‘যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই আজ নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের তৈরি করেছে। বাংলাদেশে বিরোধী দল মূলত একটাই—জামায়াত-শিবির। এনসিপি নামে নতুন যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তারা জামায়াত-শিবিরের নেতৃত্বেই একাকার হয়ে গেছে।’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘৫ আগস্টের পর তারা শুধু জুলাইয়ের স্মৃতিকেই নয়, পুরো বাংলাদেশকে বিভক্ত করেছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে। ২০২৩ সালের ১৮ জুলাই লক্ষ্মীপুরে আমাদের চোখের সামনে কৃষকদল নেতা সজীবকে হত্যা করা হয়েছিল। তখন এই তথাকথিত রাজাকারেরা কোথায় ছিল? ১৭ বছর কোথায় ছিল? তারা আসলে ৫ আগস্ট-পরবর্তী ‘জুলাইযোদ্ধা’। আন্দোলন-সংগ্রামে তাদের প্রকৃত কোনো ভূমিকা ছিল না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী ধারা মূলত দুটি। একটি জামায়াত-শিবির এবং অপরটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশি জাতীয়তাবাদী ধারা। তারা প্রতিনিয়ত গায়ে পড়ে ঝগড়া করছে এবং তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে। দেশের মানুষ এখনও ধৈর্য ধরে আছে।’

বিএনপির শৃঙ্খলার বিষয়ে এ্যানী বলেন, ‘বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক দল। নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো অশালীন ও রুচিহীন বক্তব্য বিএনপিতে সহ্য করা হয় না। তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত কঠোর। দল থেকে বহিষ্কৃতদের তালিকা দেখলেই বোঝা যায়, এখানে কোনো বেয়াদবের প্রশ্রয় নেই।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের