রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দেশে ধর্ম পালনে বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪:০৩, ১১ অক্টোবর ২০২১

আপডেট: ০৪:৩৩, ১১ অক্টোবর ২০২১

Google News
দেশে ধর্ম পালনে বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল (ফাইল ছবি)

দেশে ধর্ম পালনে কোনও বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল।

রবিবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। এ সময় তিনি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনী সবসময় তৎপর রয়েছে বলেও জানান। একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সবাইকে।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো সুদৃঢ় করার আহ্বান জানান।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536