বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ফটো ও ভিডিও নিয়ে ভিভোর ক্যাম্পেইন, থাকছে পুরস্কার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ১৬ জুলাই ২০২৪

Google News
ফটো ও ভিডিও নিয়ে ভিভোর ক্যাম্পেইন, থাকছে পুরস্কার

প্রিয় বন্ধুদের ছাড়া ট্যুর, ভাবাই যায় না। আর বন্ধুদের সাথে ট্যুরে কাটানো প্রিয় সময়গুলো ক্যামেরাবন্দী করে যদি মেলে আকর্ষনীয় পুরষ্কার, তাহলে এতে যোগ হয় বাড়তি আনন্দ।

ভিভো শুরু করছে ভিভো ট্রাভেল বাডি ফটোগ্রাফি ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। অংশগ্রহণের নিয়ম-

ট্যুরের সেরা আনন্দময় মুহূর্তের ছবিগুলো শেয়ার করতে হবে ভিভোর অফিসিয়াল ফেইসবুক পেইজের নির্দিষ্ট পোস্টের কমেন্ট সেকশনে। কমেন্টে মেনশন করতে হবে প্রিয় বন্ধুদের নাম। ইংরেজিতে হ্যাশট্যাগসহ লিখতে হবে #ট্রাভেলবাডি, #ভিভোওয়াই২৮বিডি, #এন্ডলেসপাওয়ারএন্ডলেসফান, #৬০০০এমএইচসুপারব্যাটারি।

আবারভিভো মোমেন্টেস’ (https://vivomoments.com/campaign_detail/17) ওয়েবসাইটেও সাবমিট করা যাবে ছবিগুলো। এরপর পোস্টটি হ্যাশট্যাগসহ শেয়ার করতে হবে নিজের প্রোফাইলে। যথাযথ নিয়ম মেনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কোয়ালিটি ছবি নির্বাচিত করা হবে। ছবির মানের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করবে ভিভো।

প্রিয় বন্ধুদের সাথে ভিডিও, রিলস বা মোশন ফটো ভিভোর সাথে শেয়ার করার সুযোগ থাকছে। ভিভো শুরু করেছেভিভো ওয়াই২৮ ফ্রেন্ডশিপ ইজ কুল ক্যাম্পেইন। চলবে আগামী ২৫ তারিখ পর্যন্ত।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে বন্ধুদের সাথে ভিডিও, রিলস বা ছবি দিয়ে ভিডিও বানাতে হবে। সাথে যোগ করতে হবে ভিভোর নির্দিষ্ট করে দেওয়া বন্ধুত্বের গান।

ফ্রেন্ডশিপ সং ভিভোশিরোনামের গানটি ডাউনলোড করতে হবে নির্দিষ্ট লিংকটি (https://drive.google.com/.../1wfFSqJYwu9SahhOVWak.../view...) থেকে। বানানো ভিডিওটি যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাবলিক করে শেয়ার করতে হবে। কমেন্টে মেনশন করতে হবে প্রিয় দুইজন বন্ধুদের। ইংরেজিতে হ্যাশট্যাগসহ লিখতে হবে #ভিভোওয়াই২৮বিডি, #ফ্রেন্ডশিপইজকুল, #৬০০০এমএইচসুপারব্যাটারি। 

যেকোনো স্মার্টফোন বা ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি বা ভিডিও ধারণ করা যাবে। ভিডিও বা রিলসের সময় কম হলেই ভালো। কন্টেন্ট কোয়ালিটির ভিত্তিতে বিজয়ী ঘোষণা করবে ভিভো।

দুইটি ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষনীয় রিরো ডব্লিউ২ স্মার্ট ওয়াচ প্যান্থম ব্ল্যাক। স্মার্ট ওয়াচটি আইপি৬৭ ওয়াটার রেসিসটেন্স আল্ট্রা ক্লিয়ার। (শর্ত প্রযোজ্য)

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536