শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

না ফেরার দেশে সাবেক ক্রিকেটার রুবেল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩:০৬, ২০ এপ্রিল ২০২২

Google News
না ফেরার দেশে সাবেক ক্রিকেটার রুবেল

সংগৃহীত ছবি

ক্যান্সারে সাথে লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্রিকেটার মোশাররফ রুবেলের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪০ বছর। 

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ মাসে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। দেড় বছর চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে আবার এমআরআই করার পর জানা যায়, টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তার পর থেকে আবার কেমোথেরাপি নিচ্ছিলেন তিনি। ২৪টি কেমোথেরাপি নিয়েছেন তিনি। অক্টোবরে ইউনাইটেড হাসপাতালেই সবশেষ কেমোথেরাপি নিয়েছিলেন তিনি।

২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে অভিষেক হয় রুবেলের। জাতীয় দলের হয়ে মাত্র ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন তিনি। 

রেডিওটুডে নিউজ/এসএ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536