ড্রাফটে দল পেয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিক-লিটন

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বিপিএল-২০২৩

ড্রাফটে দল পেয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিক-লিটন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ২৩ নভেম্বর ২০২২

Google News
ড্রাফটে দল পেয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিক-লিটন

সংগৃহিত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর নবম আসরের ড্রাফট চলছে আজ। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই ড্রাফটে প্রথম ধাপে কুমিল্লা ডাক পেয়েই দলে টেনেছে লিটন দাসকে। এরপর সিলেট স্ট্রাইকারস দলে নিয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। 

এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে নিয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরীকে। মোহাম্মদ মিঠুনকে নিয়েছে নিয়েছে ঢাকা। রংপুর রাইডার্স দলে নিয়েছে শেখ মাহেদীকে। পরবর্তীতে ফরচুন বরিশাল দলে টানে জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। খুলনা টাইগার্স দলে নেয় মোহাম্মদ সাইফউদ্দিনকে।

বিপিএলের নবম আসরের পর্দা উঠবে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। আর তাই আজ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় এই ড্রাফট।

 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের