আটকে থাকার চার মাস পর হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬,

৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আটকে থাকার চার মাস পর হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩০, ২৩ জুন ২০২৬

আপডেট: ১০:৩৩, ২৩ জুন ২০২৬

Google News
আটকে থাকার চার মাস পর হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ চার মাসেরও বেশি সময় আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। সোমবার বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে প্রণালি পাড়ি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাত্রা শুরু করে।

বিএসসি সূত্র জানিয়েছে, বর্তমানে জাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য নিরাপদ ও সুস্থ আছেন।

ভারত থেকে পণ্য পরিবহনের পর গত ফেব্রুয়ারিতে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরপরই মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করলে নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটির স্বাভাবিক যাত্রা ব্যাহত হয়।

পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করা হলেও হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হয়ে পড়ায় জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে আটকা পড়ে। একাধিকবার যাত্রার চেষ্টা করেও অনুমতি না পাওয়ায় জাহাজটি গন্তব্যে রওনা হতে পারেনি।

এ সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখে। যুদ্ধবিরতির ঘোষণা এবং পরবর্তী আন্তর্জাতিক সমঝোতার পর পরিস্থিতির উন্নতি হলে জাহাজটির চলাচলের পথ উন্মুক্ত হয়।

অবশেষে সরকারের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটল এবং জাহাজটি এখন নির্ধারিত গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রাখবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের