বাংলাদেশ সফর থেকে চোট ছিটকে দিতে পারে জাদেজাকে

বুধবার,

১৮ মার্চ ২০২৬,

৪ চৈত্র ১৪৩২

বুধবার,

১৮ মার্চ ২০২৬,

৪ চৈত্র ১৪৩২

Radio Today News

বাংলাদেশ সফর থেকে চোট ছিটকে দিতে পারে জাদেজাকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:১১, ২৩ নভেম্বর ২০২২

Google News
বাংলাদেশ সফর থেকে চোট ছিটকে দিতে পারে জাদেজাকে

রবীন্দ্র জাদেজা

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেনি। কিন্তু বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন জাদেজা। তবে ইনজুরির কারণে এই সিরিজটিতে নাও খেলতে পারেন তিনি।  

এক বিবৃতিত জানা যায়, ইনজুরি থেকে মোটামুটি সেরে উঠলেও পুরোপুরি ফিট হননি জাদেজা। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। গত ৩১ আগস্ট হংকংয়ের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন জাদেজা। এরপরই পড়েন ডান হাঁটুর ইনজুরিতে।   

এ বছরের ডিসেম্বরে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত। সেই সিরিজের জন্য ঘোষিত দলে প্রথমে থাকলেও পুরোপুরি ফিট না হওয়ায় বাংলাদেশ সফরে এখন অনিশ্চিত জাদেজা। 

জাদেজার পরিবর্তে টেস্ট দলে জায়গা পেতে পারেন ব্যাটার সূর্যকুমার যাদব। সাদা বলে দারুণ ছন্দে থাকা সূর্যকুমারকে লাল বলে টেস্ট দলে অন্তর্ভূক্তির দাবি অনেক দিনের। আর তাই বাংলাদেশ সফরে সেই সুযোগটা পেতে পারেন সূর্য। 

বাংলাদেশ সফরে আগামী মাসে আসছে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে তারা টাইগারদের বিপক্ষে ৩টি ওয়ানডে আর ২টি টেস্ট খেলবে ভারত। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের