মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সৌদি প্রো লীগ

অভিষেকটা রাঙ্গাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ২৩ জানুয়ারি ২০২৩

Google News
অভিষেকটা রাঙ্গাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো

আল নাসেরের জার্সি গায়ে গতকাল রাতে মাঠে নেমেছেন রোনালদো

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বেশ কিছুদিন আগেই যোগ দিয়েছিলেন সৌদি ক্লাব আল নাসেরে। চুক্তি অনুযায়ী যেখানে ২০২৫ সাল পর্যন্ত দলটির হয়ে খেলবেন। এই চুক্তির মধ্য দিয়ে ইউরোপিয়ান ফুটবলে সম্ভাব্য ইতি ঘটে গেছে রোনালদোর। 

আল নাসেরে যোগ দিলেও অভিষেক হচ্ছিল না তার। অবশেষে সব জল্পনা-কল্পনা উড়িয়ে গতকাল রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল এত্তিফাকের বিপক্ষে অভিষেক হলো সিআর সেভেনের। 

যদি নিজের অভিষেক ম্যাচ রাঙাতে পারেননি পর্তুগিজ তারকা। ম্যাচের ৯০ মিনিট জুড়েই খেলেছেন তিনি। দলের হয়ে তেমন প্রভাব বিস্তার করতে পারেননি তারপরও অবশ্য রোনালদোর অভিষেক ম্যাচে জয় পেয়েছে আল নাসের।

রোববার ইত্তিফাকের বিপক্ষে সৌদি প্রো লিগে ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিস্কার গোলে ১-০ ব্যবধানে জিতেছে তারা। আর এতে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে রোনালদোর দল। 

আল নাসেরের হয়ে গতকাল অভিষিক্ত হলেও এর আগে ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সৌদির মাটিতে প্রথমবারের মতো খেলতে নামেন রোনালদো। আগামী তিন ফেব্রুয়ারি আল ফাতেহ এফসির বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে সিআর সেভেনের আল নাসের। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536