আগামী বছর যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকা

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

Radio Today News

আগামী বছর যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকা

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ২৮ জানুয়ারি ২০২৩

Google News
আগামী বছর যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকা

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সম্মানের কোপা আমেরিকার পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে। যেখানে কনমেবল থেকে ১০টি ও কনকাকাফ অঞ্চল থেকে ৬টি দল অংশ নিবে। 

উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান কনফেডারেশনের সর্বোচ্চ সংস্থা কনকাকাফের সঙ্গে মিলে আবারো যৌথভাবে দক্ষিণ আমেরিকান অঞ্চলের সর্বোচ্চ সংস্থা কনমেবল এই কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের নতুন বিভিন্ন সমঝোতার অংশ হিসেবে যৌথ আয়োজনের এই ঘোষণা দেওয়া হয়েছে। কোপা আমেরিকা ছাড়াও ক্লাব ও নারী ফুটবলেও এই দুই অঞ্চলের মধ্যে যৌথ বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করা হবে। 

কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিনগুয়েজ জানিয়েছেন, দুটি সংস্থাই চাইছে আরো বেশি ও ভাল প্রতিযোগিতার আয়োজন করতে যাতে করে কার্যত ফুটবলের মান ও শক্তি দুটোই বৃদ্ধি পাবে। উভয় ফেডারেশনেরই বিশ্বজুড়ে জনপ্রিয়তা রয়েছে। কিন্তু যৌথভাবে সবকিছু হলে এর থেকে আরো ভাল কিছু পাওয়া সম্ভব। কনকাকাফের তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজিত হবে। 

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের