শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেন হাথুরুসিংহে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫২, ৫ ডিসেম্বর ২০২৩

Google News
একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেন হাথুরুসিংহে

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বুধবার (৬ ডিসেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু সকাল সাড়ে ৯টায়।

এদিকে সিলেট টেস্টে ২০ উইকেটের মধ্যে টাইগার স্পিনারই পেয়েছে ১৮ উইকেট। যদিও এটি স্পিন সহায়ক উইকেট ছিল না। আর সিরিজের দ্বিতীয় টেস্ট যেহেতু স্পিনারদের তীর্থভূমি মিরপুরে হচ্ছে, তাই টাইগারদের একাদশ নিয়েও উঠেছে নানান আলোচনা।

তবে এই ম্যাচে দলে কোনো পরিবর্তন আসবে কি না সে বিষয়ে ধোঁয়াশা রেখেছেন টাইগার মাস্টার-মাইন্ড হাথুরু। জানালেন, পিচের কন্ডিশন দেখে সাজানো হবে একাদশ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, বেশি তথ্য দিতে চাই না। নিউজিল্যান্ড হয়তো শুনবে। উইকেটের ওপর নির্ভর করবে, তাদের অদক্ষতার ওপরও। সিলেটে একাদশ সাজিয়েছি সেখানকার কন্ডিশন অনুযায়ী। মিরপুরে প্রেডিক্ট করা মুশকিল না খেলা পর্যন্ত। আমরা খুব বেশি পরিবর্তন না করতে চেষ্টা করব। বাংলাদেশের কোচ বলেন, নাজমুল হোসেন শান্তর অসাধারণ নেতৃত্বে সিলেট টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টেও সেই জয়ের ধারাটাই ধরে রাখতে চায় টাইগাররা।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536