মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

৬০ বছর পরে পাকিস্তানে খেলতেই যেতে হচ্ছে ভারতকে! 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৫, ২৬ ডিসেম্বর ২০২৩

Google News
৬০ বছর পরে পাকিস্তানে খেলতেই যেতে হচ্ছে ভারতকে! 

ভারতীয় টেনিস দলকে ৬০ বছর পর পাকিস্তান যেতে হচ্ছে । যদি ভারত এরপরও পাকিস্তান গিয়ে না খেলে, তাহলে তাদের বড় শাস্তি হতে পারে। ডেভিস কাপের বিশ্ব গ্রুপ-১ প্লে-অফ খেলতে ইসলামাবাদে যাওয়ার কথা ভারতের।

ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন পাকিস্তানে যাতে খেলতে যেতে না হয়, সে জন্য আগেই বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিল । তাদের আবেদন ছিল, নিরপেক্ষ দেশে হোক খেলা। সে আবেদন খারিজ হয়ে গেছে। শেষবার ১৯৬৪ সালে পাকিস্তানে ডেভিস কাপ খেলতে গিয়েছিল ভারত। সে বার ৪-০ ব্যবধানে জিতেছিল তারা।

ভারতীয় টেনিস সংস্থার সচিব অনিল ধুপর সংবাদ অ্যাসোসিয়েশন পিটিআইকে বলেন, ‘বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশন আমাদের আবেদন খারিজ করে দিয়েছে। সোমবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আমাদের একটা দল যাবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে পরামর্শ নেব।’

এর আগে ধুপর জানিয়েছিলেন যে, ডেভিস কাপ তারা অবশ্যই খেলবেন। এ জন্য প্রয়োজনে কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়ে পাকিস্তানে যাবে দল। তিনি বলেছিলেন, ‘আমরা অপেক্ষা করছি যে ডেভিস কাপ কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিচ্ছেন। যদি আমাদের দাবি খারিজ করে পাকিস্তানেই খেলার আয়োজন করা হয় তা হলে আমাদের যেতে হবে। সে ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি চাইব। কারণ, টেনিসে ডেভিস কাপ খুব বড় প্রতিযোগিতা। সেখানে খেলার সুযোগ ছাড়া যাবে না। তার জন্য যা করতে হবে করব।’

২০১৯ সালেও ডেভিস কাপে ভারতকে খেলতে যেতে হত পাকিস্তানে। সেবার ভারতের আবেদনের পর খেলা ফেলা হয় কাজাখস্তানে। এবার আর ভারতের আবেদনে সাড়া দেয়নি বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশন।

৩-৪ ফেব্রুয়ারি দু’দেশের খেলা রয়েছে। ভারতীয় দলের অধিনায়ক রামকুমার রামনাথন। দলের বাকি চার খেলোয়াড় হলেন এন শ্রীরাম বালাজি, ইয়ুকি ভামব্রি, সাকেথ মিনানি ও নিকি পুনাচা। রিজার্ভ খেলোয়াড় হিসাবে রাখা হয়েছে দিগ্বিজয় প্রতাপ সিংহকে।

ভারত যদি এরপরও খেলতে না যায় তা হলে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হবে। ভারত বিশ্ব গ্রুপ ২-এ নেমে যাবে। এখন দেখার বিষয়, এ পরিস্থিতি কেন্দ্রের কাছ থেকে টেনিস অ্যাসোসিয়েশন পাকিস্তান যেতে সবুজ সঙ্কেত পায় কি না!

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536