রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পাকিস্তানের বোলিং তোপে মাত্র ১০৮ রানের সংগ্রহ বাংলাদেশের

শাহরিয়ার বাবু

প্রকাশিত: ২১:৫৪, ২০ নভেম্বর ২০২১

Google News
পাকিস্তানের বোলিং তোপে মাত্র ১০৮ রানের সংগ্রহ বাংলাদেশের

ফাইল ছবি

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১০৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

প্রথম ম্যাচের মতো ২য় ম্যাচেও ব্যার্থ টাইগার ওপেনিং জুটি। তবে চতুর্থ উইকেট জুটিতে শান্ত ও আফিফ চেষ্টা করেছেন দলকে বিপদ থেকে বাঁচাতে। দলীয় সর্বোচ্চ ৪০ রান আসে শান্তর ব্যাট থেকে। আর আফিফের ব্যাট থেকে আসে ২০ রান। 

অন্য ব্যাটাররা ব্যাট হাতে সফলতা না পাওয়ায় নির্ধারিত বিশ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১০৮ রান।

পাকিস্তানি বোলারদের মধ্যে শাহীন আফ্রিদি ও শাদাব খান ২টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া ওয়াসিম, হারিস ও নাওয়াজ ১টি করে উইকেট পান।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536