রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বাসমতি চাল দিয়ে তৈরি করুন ওয়ান পট ক্রিমি গার্লিক চিকেন রাইস

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০১:২৪, ১৪ জুলাই ২০২১

আপডেট: ০৬:৪৪, ১৬ জুলাই ২০২১

Google News
বাসমতি চাল দিয়ে তৈরি করুন ওয়ান পট ক্রিমি গার্লিক চিকেন রাইস

ওয়ান পট ক্রিমি গার্লিক চিকেন রাইস

পোলাও, বিরিয়ানি, খিচুড়ি ইত্যাদি ভাতজাতীয় খাবার আমরা বাঙ্গালীরা প্রায়ই বাসায় খেয়ে থাকি। কিন্তু আপনার হাতের কাছে থাকা উপাদান দিয়ে ভাতজাতীয়ই অন্য এক রেসিপি বানিয়ে ফেলতে পারেন। ওয়ান পট ক্রিমি গার্লিক চিকেন রাইস হতে পারে এমনই একটি মজাদার রেসিপি।

যা যা লাগবে

  • চিকেন ব্রেস্ট ৫০০ গ্রাম (টুকরো করে কাটা)
  • রসুনগুঁড়ো ১ চা চামচ
  • নুন ১/২ চা চামচ
  • মরিচ ১/২ চা চামচ
  • অলিভ অয়েল ১ টেবিল চামচ
  • রসুনকুচি ৩ কোয়া
  • বাসমতি চাল ৩/৪ কাপ
  • চিকেন ব্রথ ২ কাপ
  • ছোট পালং শাক ২ কাপ
  • হেভি ক্রিম ২ টেবিল চামচ

প্রণালি
চিকেন ব্রেস্টে ভাল করে গার্লিক পাউডার, মরিচ ও নুন মাখিয়ে নিন। এবার মাঝারি আঁচে কড়াই বসিয়ে তাতে অলিভ অয়েল দিয়ে দিন। এবার তাতে মাখানো চিকেন ব্রেস্টের টুকরোগুলো দিয়ে দিন। মিনিট তিনেক নাড়ার পর বাদামি হয়ে গেলে রসুনকুচি দিয়ে ৩০ সেকেন্ড নাড়ুন। এবার চিকেন ব্রথ ও চালটা দিয়ে নাড়তে থাকুন। নাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিন। ২০ মিনিট পর আঁচ বন্ধ করে পালং শাকের টুকরোগুলো উপর থেকে ছড়িয়ে দিন। ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ঢাকা সরিয়ে একটু ফুটিয়ে নিয়ে ক্রিম মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536