বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিপিএলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ফরচুন বরিশাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২৫

Google News
বিপিএলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ফরচুন বরিশাল

বিপিএলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরারও হাতছানি তাদের সামনে। তবে আজ হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে চিটাগাংয়েরও।

তার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে খুলনা টাইগার্সকে। আগামী ৫ ফেব্রুয়ারি মেহেদি হাসান মিরাজের খুলনার বিপক্ষে মুখোমুখি হবে মোহাম্মদ মিঠুনের দল।

ফাইনালে উঠতে মিরপুরে ১৫০ রানের লক্ষ্য পেয়েছিল বরিশাল। ওপেনিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন তামিম।

তাওহিদ হৃদয়ের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ড্রেসিংরুমে ফেরার আগে ৪ চারে করেন ২৯ রান। তবে দলকে বড় জয় এনে দিয়েছেন হৃদয়। ৫৬ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

১৬ বল হাতে রেখে পাওয়া জয়ের ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়।

জয়ে হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছেন ডেভিড মালান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ৯৫ রানের অপরাজিত জুটি গড়েন। মালান ২ চার ও ১ ছয়ে ৩৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে চিটাগাংকে বড় সংগ্রহ গড়তে দেননি বরিশালের পেসার মোহাম্মদ আলি।

বিপিএলের অভিষেকে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি করতে দেননি পাকিস্তানি পেসার। অথচ, স্কোরটা আরও বড় হতে পারত চিটাগাংয়ের। শেষ ৪ উইকেট ৭ রানে হারায় চিটাগাং।

চিটাগাংয়ের শেষ ৪ উইকেটই নিয়েছেন আলি। এতে গড়েছেন অনন্য রেকর্ড। বিপিএলের ইতিহাসে এক ওভারে আর কোনো বোলার ৪ উইকেট নেননি। চিটাগাংয়ের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম হোসেন পাটোয়ারি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536