দীর্ঘ চার মাসের বিরতি ভেঙে ওয়ানডে ফিরছে বাংলাদেশ

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

দীর্ঘ চার মাসের বিরতি ভেঙে ওয়ানডে ফিরছে বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৩, ১১ মার্চ ২০২৬

Google News
দীর্ঘ চার মাসের বিরতি ভেঙে ওয়ানডে ফিরছে বাংলাদেশ

দীর্ঘ চার মাসের বিরতি ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। বুধবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের সরাসরি কোয়ালিফিকেশন নিশ্চিত করতে এই সিরিজের প্রতিটি পয়েন্ট বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের বর্তমান বাস্তবতাকে ভালোভাবেই অনুধাবন করছেন। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, "২০২৩ বিশ্বকাপের পর আমরা খুব বেশি ওয়ানডে খেলিনি, যা ছিল বেশ চ্যালেঞ্জিং। তবে এবার আমাদের সামনে অনেক ম্যাচ আছে, যা পরিকল্পনা সাজাতে সাহায্য করবে। র‍্যাঙ্কিং ধরে রাখা এবং সরাসরি বিশ্বকাপে খেলার জন্য প্রতিটি ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।"

সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে দলের নতুন কাঠামো নিয়ে মিরাজ যোগ করেন, "আগে আমাদের একটি নির্দিষ্ট প্যাটার্ন ছিল যা অভিজ্ঞরা বুঝতেন। এখন বর্তমান দলের খেলোয়াড়দেরই সেই দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ব্যাটারদের প্রতিটি পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়া শিখতে হবে।"

অন্যদিকে, পাকিস্তান দল এবার বাংলাদেশে এসেছে বড় পরিবর্তনের মধ্য দিয়ে। তাদের স্কোয়াডে রয়েছে ৬ জন নতুন মুখ, যাদের মধ্যে অন্তত তিনজনের আজ অভিষেক হতে পারে। তবে তরুণ এই দলটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না মিরাজ। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

পাক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী। তিনি জানান, "বাংলাদেশ ঘরের মাঠে শক্তিশালী দল, বিশেষ করে সম্প্রতি তারা ভালো ফর্মে আছে। তবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে ধারাবাহিকতা দেখিয়েছি, তা এখানেও বজায় রাখতে চাই।"

পরিসংখ্যানের বিচারে পাকিস্তান অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশের জন্য আশার নাম 'হোম কন্ডিশন'। ৩৯টি ওয়ানডের ৩৪টিতেই জিতেছে তারা, বাংলাদেশের জয় মাত্র ৫টিতে।

তবে আশার কথা হলো, টাইগারদের এই ৫ জয়ের ৪টিই এসেছে ঘরের মাঠে। ২০১৫ সালে সবশেষ ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতিও আছে বাংলাদেশের।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের