সোমবার,

১২ অক্টোবর ২০২৬,

২৭ আশ্বিন ১৪৩৩

সোমবার,

১২ অক্টোবর ২০২৬,

২৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দুই যুগের দুই গল্প মিলে গেল এক বিন্দুতে!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৬, ১২ অক্টোবর ২০২৬

Google News
দুই যুগের দুই গল্প মিলে গেল এক বিন্দুতে!

ক্রিকেটে দুই ইনিংসে ‘ডাক’ বা ‘সেঞ্চুরি’ হাঁকানোর নজির অনেক আছে। কিন্তু দুই ইনিংসেই বল আর রানের সংখ্যা মিলে যাওয়ার ঘটনা বিরলই বটে।

১৯৭৭-৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে ভারতের সাবেক ব্যাটার সাঈদ কিরমানির দুই ইনিংসের রান ছিল যথাক্রমে ২৯ ও ২৯। বলও খেলেছিলেন সমান ৬২টি করে। 
প্রায় পাঁচ দশক পর তেমনি নজির গড়লেন মারনাস লাবুশানে। দুজনের রান ও বল সংখ্যা অবশ্য সমান নয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ডারবান টেস্টের দুই ইনিংসে অস্ট্রেলিয়ান ব্যাটার করেছেন ৩৭ ও ৩৭ রান। প্রথম ইনিংসের মতো ফিরতি ইনিংসেও খেলেছেন সমান ৫৮ বল। টেস্টের দেড় শ বছরের ইতিহাসে এমন ঘটনা আছে মাত্র দুটি। 

মেলবোর্ন থেকে ডারবান—ক্রিকেটের এই দীর্ঘ যাত্রায় তাই স্কোরকার্ড কেবল সংখ্যার হিসাব নয়।

কখনো তা হয়ে ওঠে গল্পের উপজিব্যে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের