সোমবার,

১২ অক্টোবর ২০২৬,

২৭ আশ্বিন ১৪৩৩

সোমবার,

১২ অক্টোবর ২০২৬,

২৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:২৮, ১২ অক্টোবর ২০২৬

Google News
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন

অনুমোদিত পথ এড়িয়ে চলার সময় সামুদ্রিক মাইনে ধাক্কা লেগে হরমুজ প্রণালিতে আরও একটি তেল ট্যাংকারে ভয়াবহ আগুন ধরে গেছে। সোমবার (১২ অক্টোবর) তাসনিম নিউজের এক প্রতিবেদনে ইসলামি রেভল্যুশারি গার্ড কর্পসের (আইআরজিসি) সামুদ্রিক শাখার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি নেভির জনসংযোগ অফিস জানিয়েছে, সাড়ে সাত লাখ ব্যারেল ক্রুড অয়েল বহনকারী একটি শাটল প্রকৃতির তেল ট্যাংকার রোববার বিকেলে সমস্ত সতর্কবার্তা উপেক্ষা করে একটি অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই সময়ে জাহাজটি একটি সমুদ্র মাইনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে এবং ট্যাংকারটিতে মারাত্মক আগুন ধরে যায়।

এর আগে শনিবার অপর একটি বৃহৎ আকৃতির তেল ট্যাংকারও একই কায়দায় অননুমোদিত পথে প্রণালি পার হওয়ার সময় মাইনে ধাক্কা খেয়ে ভস্মীভূত হয়েছিল। সেই জাহাজটিও দুর্ঘটনার আগে তাদের নেভিগেশন ও পজিশনিং সিস্টেম বা অবস্থান শনাক্তকরণ যন্ত্র বন্ধ রেখেছিল এবং উপকূলের বাসিন্দারা তার বিশাল অগ্নিশিখা দেখতে পেয়েছিলেন।

আইআরজিসি নেভি নতুন করে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা বিধিমালা অমান্য করে যেসকল জলযান তাদের নেভিগেশন ও আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখবে, সেগুলোকে শত্রুভাবাপন্ন হিসেবে চিহ্নিত করা হবে এবং কঠোরভাবে দমন করা হবে। প্রণালির নিয়মকানুন না মানলে তেল ট্যাংকারগুলোকে এই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে বলে তারা হুঁশিয়ার করেছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের